যমযম কূপের অলৌকিক ইতিহাস এবং হযরত ইসমাইল (আঃ)-এর ভাষা শিক্ষা ও বংশধারা 🕌✨

ইবরাহিম আ. চলে যাওয়ার পর হাজেরা রাদিআল্লাহু আনহা শিশু হযরত ইসমাইল আঃ কে দুধপান করাতে থাকেন এবং নিজেও মশক বা কলসি হতে পানি পান করতে থাকেন। কিন্তু উত্তপ্ত মরুভূমিতে এই সামান্য পানি কতক্ষণই বা কাজে লাগবে। দ্রুতই তা শেষ হয়ে গেল। খাদ্য পানীয় না থাকায় হযরত হাজেরা রাদিআল্লাহু আনহার বুকের দুখ শুকিয়ে গেল। ছোট্ট শিশু হযরত ইসমাইল আঃ ক্ষুধার যন্ত্রণায় কাতরাতে লাগলেন। তা দেখে মা হাজেরা রাদিআল্লাহু আনহার মন কেঁদে উঠল। সাহায্য বা খাবারের আশায় হাজেরা রাদিআল্লাহু আনহা উপত্যকার দুদিকের পাহাড় সাফা থেকে মারওয়ায় আরোহণ করে ৭ বার দৌড়া দৌড়ি করে ভীষণ পেরেশান হয়ে এদিকওদিক দেখতে লাগলেন । অন্যদিকে শিশু হযরত ইসমাইল আঃ মরণাপন্ন হয়ে পড়েছিলেন ।

হঠাৎ কেউ একজনের পায়ের আওয়াজ শোনা গেল। হাজেরা রাদিআল্লাহু আনহা আগমনকারীকে দেখার আগেই চিৎকার করে বললেন, ‘সাহায্য করো, যদি তোমার মধ্যে কোনো কল্যাণ থাকে।’

তখন ফেরেশতাদের সর্দার জিবরীল আঃ সামনে এলেন। তিনি তার ডানা দিয়ে উপত্যকার এক কোনায় আঘাত করলেন। তখনি পিপাসার্ত হযরত ইসমাইল আঃ এর জন্য যমযমকূপ প্রবাহিত হয়ে গেল, যে কূপের পানির মিষ্টতা, আরোগ্য দানের ক্ষমতা ও অলৌকিক পরিমাণ আজও সারা পৃথিবীকে অবাক করে।

এই মুজিযার প্রভাবে ও যমযম কূপের বরকতে শুকনো মরুভূমিতে প্রাণের সঞ্চার হলো। ইয়ামানের এক বেদুইন গোত্র বনু জুরহুম পানির খোঁজ করছিল। তারা দূর থেকে আকাশে পাখি উড়তে দেখে বুঝে গেল, আশপাশে কোথাও পানি রয়েছে। তাদের অভিজ্ঞ ব্যক্তিরা বলতে লাগল, ‘আমরা আগেও এদিক দিয়ে যাতায়াত করেছি, কিন্তু কোথাও পানির নাম-নিশানা পাইনি।’ তারা পানির সন্ধানে এগিয়ে গিয়ে যমযম কূপ, হাজেরা রাদিআল্লাহু আনহা ও হযরত ইসমাইল আঃ কে দেখতে পেল।

তারা বলল, ‘আমাদেরকে এখানে অবস্থানের অনুমতি দিন।’ হাজেরা রাদিআল্লাহু আনহা অনুমতি দিলেন। এভাবে বনু জুরহুম এখানে স্থায়ী হয়ে গেল। তাদের বংশীয় সম্পর্ক ছিল বনু কাহতানের সাথে, যাদেরকে ‘আরবে আরিবা‘ বলা হয়। তারা ছিল ইয়ামানের অধিবাসী খাঁটি আরব। ইসমাইল আঃ-এর ভাষা ছিল সুরয়ানি। বনু জুরহুমের সাথে বসবাস করে তিনি আরবী ভাষা শিখে ফেলেন এবং দক্ষ হয়ে উঠেন। হযরত ইসমাইল আঃ হতে যে বংমধারা চালু হয় তাকে ”আরবে মুসতারিবা” বলে। অর্থাৎ তাঁরা ছিল অন্য আরবদের সাথে মিলিত আরব।

Scroll to Top