হৃদয়স্পর্শী মোনাজাত ও আকুতি Heart Touching Islamic Prayer Dua DeenVersity

best monajat bangla

হে দয়াময় আল্লাহ, আমার অস্তিত্বের মালিক

ইহকাল ও পরকালের ক্ষমা করনে ওয়ালা

 শয়তানের ওয়াসওয়াসা ও অবাধ্য নফসের তাড়ণায়

যে ভুল বা গুনাহগুলি অতীত বর্তমানে করেছি বা

ভবিষ্যতে করব তা হতে মুক্তি চাই

তোমার শাহী দরবারে তুমি সব পার

তুমি দিনকে রাতে পরিণত করতে পার

তুমি রাতকে দিনে পরিণত করতে পার।

তোমার কুদরত ও ক্ষমা সবকিছুর ঊর্ধে

তুমি কারো কাছে জবাবদিহিতা কর না,

প্রয়োজন হয় না।

তুমি রাজাধিরাজ।

তোমার মহিমা যে ভাষায় লিখি না কেন

সবইই ম্লান হয়ে যাবে তোমার শানে।

পাপের ভুবনে পাপে পূর্ণ আমি।

শত সহস্রবার ভূপৃষ্ঠে কপাল ঠেকিয়ে

তোমার নূরের চরণতলে ক্ষমা চাই।

হে দয়াময় আল্লাহ, ক্ষমা কর নিজ গুণে।

সম্পূর্ন মোনাজাতটি ইউটিউবে দেখুনঃ

Scroll to Top