অনেকেই প্রশ্ন করে যে, নবী রাসুলগন (সাঃ) তো মানুষ ছিলেন, তাহলে কি মানুষ ও ভুলমুক্ত হতে পারে। এ প্রসঙ্গে সুনানে তিরমিজি শরিফের ২৪৯৯ নং হাদিসে রাসুল (সাঃ) বলেন,
”মানুষকে ফেরেশতার মতো ভুলহীন করে সৃষ্টি করা হয়নি। আদম সন্তান সবাই ভুলকারী; আর উত্তম ভুলকারীরা হলো যারা তওবা করে।’ এখানে মানুষের প্রকৃতি সম্পর্কে একটি শিক্ষা রয়েছে। মানুষের ভালো হওয়া মানে এই নয় যে সে কখনো ভুল করবে না। ভুলের পর সে কোন দিকে ফিরে যায় তাওবাহ করে কি না, সেটিও তার চরিত্রের অংশ।
